বিজ্ঞাপন
গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়ন বিএনপি আয়োজিত হিজলবাড়ী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা একটি বারের মতো আমাকে ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিন। আমি নির্বাচিত হলে এলাকার মাদক নির্মূলসহ শিক্ষা, স্বাস্থ্য ও বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।
এস এম জিলানী তাঁর বক্তব্যে আসন্ন নির্বাচনকে দুটি ধারায় বিভক্ত করেন। তিনি বলেন, এই নির্বাচন একদিকে স্বাধীনতা ও একাত্তরের পক্ষের শক্তি, অন্যদিকে বিপক্ষের শক্তির লড়াই। বাংলাদেশের বিরুদ্ধে যখনই কোনো ষড়যন্ত্র হয়েছে, দেশের মানুষ তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও জনগণ ব্যালটের মাধ্যমে স্বাধীনতার প্রকৃত শক্তির পক্ষেই রায় দেবে বলে তিনি বিশ্বাস করেন।
নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে এই শীর্ষ নেতা বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের ৪ কোটি গৃহিনীকে ‘ফ্যামিলী কার্ড’ দেওয়া হবে, যার মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকার নিত্যপণ্য সাশ্রয়ে কেনা যাবে। এ ছাড়া কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে বিনামূল্যে সার ও বীজ সরবরাহ করা হবে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি পরিবারের জন্য ‘স্বাস্থ্য কার্ড’ প্রদানের পরিকল্পনাও রয়েছে বিএনপির।
কলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সঞ্জয় কুমার মজুমদার বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশাল জনসভায় আরও বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের এবং কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ এবং কোটালীপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখসহ স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
বক্তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...