Logo Logo

ঢাকার ১৩টি আসনে ১৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ : বিভাগীয় কমিশনার


Splash Image

ঢাকায় নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলছেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। ছবি: সংগৃহীত

আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানী ঢাকার ১৩টি সংসদীয় আসনের ১ হাজার ৪০০টি ভোটকেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকার নির্বাচনি প্রস্তুতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

রিটার্নিং কর্মকর্তা জানান, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় নির্বাচনের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে। আজ সন্ধ্যার মধ্যেই প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে ভোটের প্রয়োজনীয় সরঞ্জামাদি পৌঁছে দেওয়া হবে।

নিরাপত্তার বিষয়ে তিনি আশ্বস্ত করে বলেন, এখন পর্যন্ত কোনো বড় ধরনের ঝুঁকি বা বাহ্যিক চাপ অনুভব করছেন না তারা। নির্বাচনের আচরণবিধি ভঙ্গের মোট ৫২টি অভিযোগ জমা পড়েছিল, যার সবগুলোই আইন অনুযায়ী নিষ্পত্তি করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরে শরফ উদ্দিন বলেন, চিহ্নিত ১ হাজার ৪০০টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সাধারণ কেন্দ্রের তুলনায় অধিক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ভোটারদের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বৃহস্পতিবার ঢাকায় ৮০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত থাকবেন।

প্রযুক্তিনির্ভর নজরদারির বিষয়ে তিনি জানান, ঢাকার ৯০ শতাংশ ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে ২ জন করে আনসার সদস্য ‘বডি ওর্ন’ ক্যামেরা পরিহিত অবস্থায় দায়িত্ব পালন করবেন, যা থেকে সরাসরি (রিয়েল টাইম) ফুটেজ আপলোড করা হবে। এর ফলে যেকোনো বিশৃঙ্খলা বা অনিয়ম তৎক্ষণাৎ শনাক্ত করা সম্ভব হবে।

সার্বিকভাবে একটি স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর বলে ব্রিফিংয়ে পুনরায় ব্যক্ত করেন রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...