বিজ্ঞাপন
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৭৭৬ ভোট। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ৫৩ হাজার ৫৫৯ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করে মোশাররফ হোসেন এই জনপদে বিএনপির শক্ত অবস্থান আবারও প্রমাণ করলেন। ফলাফলে তৃতীয় অবস্থানে ছিলেন জামায়াত সমর্থিত জোটের প্রার্থী ড. জহির উদ্দিন আহমেদ।
নির্বাচনী পরিবেশ ও ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে মোট ৩ লাখ ৭৮ হাজার ৭৩ জন ভোটারের মধ্যে অধিকাংশ কেন্দ্রেই ৬৫ থেকে ৬৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা গণতন্ত্রের প্রতি সাধারণ মানুষের আস্থার প্রতিফলন। মোট ১১১টি ভোটকেন্দ্রের ফলাফল একীভূত করে রাতে এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। জয়ের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই কলাপাড়া ও রাঙ্গাবালীর বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করেন দলীয় নেতাকর্মীরা।
বিপুল ভোটে বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং নির্বাচনী এলাকার সর্বস্তরের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "এই রায় জনগণের ভালোবাসার রায়। আমি এলাকার উন্নয়ন ও জনস্বার্থে আমার দেয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণে সচেষ্ট থাকব।" এদিকে, তার এই বিজয়ে কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে সোশ্যাল মিডিয়া ও বিবৃতির মাধ্যমে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...