বিজ্ঞাপন
আহত গৃহবধূ সুলেখা খাতুন, তিনি ওই এলাকার বাসিন্দা সাগর শাহ’র স্ত্রী। বর্তমানে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সুলেখা খাতুন জানান, প্রতিবেশী নূরী বেগম দীর্ঘদিন ধরে তাদের বসতবাড়ির জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছেন। তার দাবি, পৌরসভা থেকে কয়েক দফা জমি মাপঝোক ও সার্ভে রিপোর্টের মাধ্যমে বিষয়টির সুরাহা হলেও নূরী বেগম তা মানেননি।
ঘটনার বর্ণনায় সুলেখা খাতুন বলেন, ‘ঘটনার দিন একটি হাঁস খুঁজে না পাওয়ায় নূরী বেগমের বাড়ির আশপাশে খুঁজছিলাম। এ সময় তিনি আমাকে চোর অপবাদ দিয়ে চিৎকার শুরু করেন। পরে নূরী বেগম, তার ছেলে মেহেদী, ছেলের বউসহ আরও কয়েকজন আমাকে বাঁশ ও লাঠি দিয়ে মারধর করেন।’
তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন বলে জানা গেছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. বেলাল হোসেন বলেন, ‘আহত রোগীর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। এক্স-রে সহ প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।’
সুলেখা খাতুনের স্বামী সাগর শাহ জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত নূরী বেগমের বক্তব্য পাওয়া যায়নি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...