Logo Logo

একুশের প্রথম প্রহরে টুঙ্গিপাড়া শহীদ মিনারে এমপি জিলানী

‘যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বীর শহীদদের মনে করবো’


Splash Image

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন আমরা বীর শহিদদের ত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করব। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জাতীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ। যাদের রক্তের বিনিময়ে আমরা মাতৃভাষা পেয়েছিলাম, তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানাতেই প্রতি বছর আমরা এই মাহেন্দ্রক্ষণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি।


বিজ্ঞাপন


মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্যের শ্রদ্ধা নিবেদনের পর পর্যায়ক্রমে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, টুঙ্গিপাড়া থানা, পৌরসভা, উপজেলা ও পৌর বিএনপি এবং পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন স্কুল-কলেজ ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, থানার ওসি আইয়ুব আলী, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লা, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার এবং যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটির কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮টায় টুঙ্গিপাড়া সরকারি কলেজ থেকে এক বর্ণাঢ্য প্রভাতফেরি বের করা হয়। সাদা-কালো পোশাকে, খালি পায়ে ও হাতে ফুল নিয়ে শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানে কলেজ এলাকা মুখরিত করে তোলে। এছাড়া বিভিন্ন বয়সী মানুষ সরকারি কলেজ শহিদ মিনারে গিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...