বিজ্ঞাপন
দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর। এরপর জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অন্যদিকে, টুঙ্গিপাড়ায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান গোপালগঞ্জ-০৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী।
প্রশাসনের শ্রদ্ধা নিবেদন শেষে জেলা বিএনপি, জেলা পরিষদ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, গোপালগঞ্জ পৌরসভা, গণপূর্ত বিভাগ, এলজিইডি-সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানায়। শহীদ মিনার চত্বরে ভিড় জমানো শিশু, নারী ও পুরুষসহ সাধারণ মানুষ ভাষা শহীদদের আত্মত্যাগের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সর্বস্তরে বাংলা ভাষা চালুর জোর দাবি জানান।
ভোর হওয়ার সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ খালি পায়ে প্রভাতফেরি নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন। সকালের মধ্যেই শহীদ মিনারের পাদদেশ ফুলে ফুলে ভরে ওঠে।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ডাঃ কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া জেলার বিভিন্ন সংগঠন পৃথক পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটি পালন করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...