ছবিটি এআই দ্বারা নির্মিত।
বিজ্ঞাপন
পাকিস্তান সরকার আফগানিস্তানের ঠিক কোন স্থানে এই হামলা চালিয়েছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি। অন্যদিকে, আফগানিস্তান সরকারের পক্ষ থেকেও এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার ঘটনার জের ধরেই আফগান ভূখণ্ডে এই সামরিক অভিযান পরিচালনা করেছে পাক বাহিনী। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাহার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, টিটিপি ও তাদের সহযোগী আইএস-এর সাতটি ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে এই গোয়েন্দাভিত্তিক অভিযান চালানো হয়েছে।
এর আগে গত বছরের অক্টোবর মাসেও আফগানিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী আস্তানায় হামলা চালিয়েছিল পাকিস্তান। এ প্রসঙ্গে পাক মন্ত্রী জানান, পাকিস্তান এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সচেষ্ট থাকলেও নিজ দেশের নাগরিকদের নিরাপত্তাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
সম্প্রতি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজৌর জেলায় একটি ভয়াবহ গাড়িবোমা হামলায় অন্তত ১১ জন পাক সেনা নিহত হন। এই হামলার জন্য আফগানিস্তানে আশ্রিত টিটিপিকে দায়ী করে পাকিস্তান। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার প্রতিশোধ নিতেই এই পাল্টাহামলা চালানো হয়েছে।
আফগানিস্তানে চালানো সর্বশেষ এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এই হামলার ফলে দীর্ঘদিনের বৈরী পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ক আরও অবনতির দিকে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...