বিজ্ঞাপন
নীলফামারীর বিভিন্ন নদীর তীরবর্তী মেঠো পথ ও পাকা সড়কের পাশে ফুটে থাকা এই টুকটুকে লাল ফুলগুলো এখন পথচারীদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।
ফাগুনের অরুণ আলোয় রাঙানো এই শিমুল গাছগুলো প্রকৃতি প্রেমীদের চোখের তৃষ্ণা মেটাচ্ছে। প্রতিদিন অসংখ্য মানুষ এসব স্থানে ভিড় করছেন এবং দৃষ্টিনন্দন শিমুল গাছের নিচে ছবি তুলে সময় কাটাচ্ছেন। বিশেষ করে পর্যটকদের পদচারণায় নীলফামারীর এই শিমুল বাগান বা একক গাছগুলোর চারপাশ এখন বেশ মুখরিত।
প্রকৃতি প্রেমীরা আক্ষেপ করে জানান, কালের বিবর্তনে এবং যথাযথ সংরক্ষণের অভাবে শিমুল গাছ দিন দিন হারিয়ে যাচ্ছে। অথচ শিমুল গাছ কেবল সৌন্দর্যের আধারই নয়, এটি প্রাকৃতিকভাবে একটি অত্যন্ত উপকারী উদ্ভিদ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য টিকিয়ে রাখতে তারা অন্য চারা রোপণের পাশাপাশি বেশি করে শিমুল চারা লাগানোর ওপর জোর দিয়েছেন।
শিমুলের এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য পথচারী ও দর্শকদের মুগ্ধ করার পাশাপাশি বসন্তের পূর্ণতাকে যেন বারবার স্মরণ করিয়ে দিচ্ছে। স্থানীয়রা মনে করেন, সরকারি বা বেসরকারি উদ্যোগে যদি পরিকল্পিতভাবে এই বৃক্ষরোপণ কার্যক্রম বাড়ানো যায়, তবে নীলফামারীর এই শিমুল সমৃদ্ধ পথগুলো পর্যটনের নতুন ক্ষেত্র হয়ে উঠতে পারে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...