Logo Logo

জুনিয়র বৃত্তিতে নীলফামারী জেলায় তৃতীয় মো. শিফাত সরকার


Splash Image

নীলফামারী সদর উপজেলায় ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে মো. শিফাত সরকার। মানারাত মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে সে ট্যালেন্টপুলে বৃত্তি লাভের পাশাপাশি জেলাভিত্তিক সম্মিলিত মেধা তালিকায় ৩য় স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে।


বিজ্ঞাপন


মেধাবী এই শিক্ষার্থীর রোল নম্বর ১২৭০৬৪। তার এই কৃতিত্বপূর্ণ ফলাফলে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দের জোয়ার বইছে। শিফাতের সাফল্যে গর্বিত তার পরিবার ও এলাকাবাসী।

শিফাত সরকার একটি উচ্চশিক্ষিত ও আদর্শ পরিবারে বেড়ে উঠছে। তার পিতা মো. সহিদুল ইসলাম নীলফামারীর চাঁদের হাট ডিগ্রি কলেজের স্বনামধন্য অধ্যক্ষ এবং মাতা মোছা. সেলিনা আক্তার একই কলেজের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। মা-বাবার অনুপ্রেরণা ও শিক্ষকদের সঠিক দিকনির্দেশনাই তার এই ভালো ফলাফলের মূল চাবিকাঠি বলে মনে করা হচ্ছে।

মেধাবী শিফাত ভবিষ্যতে দেশ ও দশের কল্যাণে কাজ করতে চায়। এই বিশেষ অর্জনে শিফাতের বড় ভাই সিহাব সরকার ও বড় বোন সুমাইয়া সরকার মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেছেন। তারা আশা প্রকাশ করেন, শিফাত নীলফামারী তথা দেশের মধ্যে শিক্ষার আলো বিলিয়ে সবার আদরের হয়ে বেঁচে থাকবে।

ভবিষ্যতে আরও বড় সাফল্যের লক্ষ্যে শিফাত সরকার সমাজের সকল স্তরের মানুষের কাছে দোয়া প্রার্থী। মানারাত মাদ্রাসার শিক্ষকরাও তাদের এই কৃতি শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...