বিজ্ঞাপন
কর্মসূচির শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কোচিং একাডেমিতে এসে সমবেত হয়। এরপর নারী দিবসের তাৎপর্য ও নারীদের অধিকার বিষয়ক একটি শিক্ষামূলক নাটিকা প্রদর্শন করে শিক্ষার্থীরা। নাটিকা প্রদর্শনের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় নানা বিষয়ের ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
অনুষ্ঠানে আরটিআর রামনগর ইউনিয়নের সভাপতি আনুফা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশমুড়ী চাঁন্দের হাট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক নারায়ণ চন্দ্র রায়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিইব-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. মতিউর রহমান, ফিল্ড অফিসার মো. নজরুল ইসলামসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর ন্যায্য অধিকার বাস্তবায়নে সমাজকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। নারীরা যাতে সমাজের কোনো ক্ষেত্রে পিছিয়ে না পড়ে, সেদিকে সকলের সম্মিলিত সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও নাটিকায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...