বিজ্ঞাপন
অভিযুক্ত ইবতেদায়ী শিক্ষক জাহাঙ্গীর হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রোববার (১৯ এপ্রিল) বিক্ষোভ সমাবেশ করেছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সকাল ১১টায় নীলফামারী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অধ্যক্ষের কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জহুরুল ইসলাম মিরাতের সঞ্চালনায় সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্রনেতারা।
বক্তব্য প্রদানকালে নীলফামারী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো: সোলায়মান আলী এবং অর্থনীতি বিভাগের প্রভাষক কৃষ্ণ চন্দ্র অধিকারী ঘটনার তীব্র নিন্দা জানান। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক মেহেদী হাসান আশিক, শিক্ষার্থী নাজমুল ইসলাম প্রান্তর এবং ইমদাদুল হক মিলনসহ আরও অনেকে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তারা বলেন, একজন শিক্ষকের হাতে অন্য একজন শিক্ষকের প্রকাশ্য লাঞ্ছনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শিক্ষক সমাজের জন্য অত্যন্ত অবমাননাকর। অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...