Logo Logo

মনোহরদীতে বসন্ত বিলাস ফুড প্যারাডাইসের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন


Splash Image

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের সাগরদী বাইপাসে অবস্থিত বসন্ত বিলাস ফুড প্যারাডাইসের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠানের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানটির নিজস্ব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা ও অতিথিদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো.খাইরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই মানসম্মত খাবার ও উন্নত সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনে তারা সক্ষম হয়েছেন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে তারা বদ্ধপরিকর।

তিনি আরও জানান, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ ড্র-এর আয়োজন করা হয়েছে। ৫০০ টাকার খাবার ক্রয়ে একটি কুপন প্রদান করা হবে এবং ঈদের এক সপ্তাহ পর ড্র-এর মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বসন্ত বিলাস ফুড প্যারাডাইসের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং এর ধারাবাহিক অগ্রগতি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার সেলিম রেজা,সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল,মনোহরদী প্রেসক্লাবের সদস্য কামরুল ইসলাম,খিদিরপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রাকিবুল ইসলাম রাকিব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...