বিজ্ঞাপন
সোমবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের নবুখালী গ্রামের হীরা বাড়িতে এই অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত জয় চৌধুরী বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বারাইগাতী এলাকার হিরন্ময় চৌধুরীর ছেলে। তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের পাশাপাশি ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়ার নবুখালী গ্রামের অসীম হীরার অপ্রাপ্তবয়স্ক মেয়ে তুলি হীরার সাথে জয় চৌধুরীর বিয়ের আয়োজন করা হয়েছিল। সোমবার রাতে বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত হন। এ সময় কনের বয়স যাচাই করে দেখা যায় তার বয়স মাত্র ১৩ বছর।
বাল্যবিবাহের সত্যতা মেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইনে বর জয় চৌধুরীকে সাজা প্রদান করা হয়। অভিযান চলাকালে পাটগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুভাষ বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার জানান, অপরাধ প্রমাণিত হওয়ায় বরকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে পুলিশ হেফাজতে কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে, কিশোরী মেয়েকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও সতর্ক করে বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে অটল এবং এ ধরনের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...