বিজ্ঞাপন
আজ সোমবার (১৮ মে) দুপুরে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য নাদিম নবগঠিত এই কমিটির অফিশিয়াল কপি মাদারীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
অনুমোদিত এই নতুন কমিটিতে দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি মো. অলিউল আহসান কাজলকে সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি বেলাল রিজভীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। আগামী দুই বছর এই কমিটি মাদারীপুর প্রেসক্লাবের সামগ্রিক কার্যক্রম পরিচালনা করবে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়ির সহ-সভাপতি শফিক স্বপন (এটিএন বাংলা) এবং সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাব্বির হোসেন আজিজ (ডেইলি এশিয়ান এজ), এস.এম আরাফাত হাসান (দৈনিক সকালের সময় ও নিউ নেশন) এবং রিপনচন্দ্র মল্লিক (ইন্ডিপেনডেন্ট টিভি, বণিক বার্তা ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)।
এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন সাগর হোসেন তামিম (চ্যানেল ২৪ ও দৈনিক আমার দেশ), শাহাদাত হোসেন জুয়েল (দৈনিক নয়াদিগন্ত ও জি টিভি) এবং নাজমুল হক (দৈনিক মানবকণ্ঠ)। সাংগঠনিক সম্পাদক পদে গাউস-উর রহমান (দৈনিক দিনকাল), দপ্তর সম্পাদক পদে আরিফুর রহমান (৭১ টেলিভিশন), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এমদাদ খান (বাংলাদেশ টুডে) এবং কোষাধ্যক্ষ হিসেবে কে.এম রাশেদ কামাল (দৈনিক কালবেলা) দায়িত্ব পেয়েছেন।
কমিটির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে রাকিব হাসান (নাগরিক টেলিভিশন ও আগামীর সময়), ক্রীড়া সম্পাদক পদে গোলাম আজম ইরাদ (দৈনিক বাংলার সময়) এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে স্বর্ণা সারোয়ার (সাপ্তাহিক আশ্বাস) মনোনীত হয়েছেন।
নবগঠিত এই কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক এনায়েত হোসেন (দৈনিক সংগ্রাম), আবুল হাসান সোহেল (দৈনিক ইনকিলাব ও ডেইলি অবজারভার), রাহাত হোসাইন (চ্যানেল আই), অভিজিৎ কর্মকার (সময় টেলিভিশন) এবং মো. মনিরুজ্জামান মনির (জেএ টিভি)। জেলা সমাজসেবা কার্যালয়ের এই অনুমোদনের মধ্য দিয়ে মাদারীপুর প্রেসক্লাবের নতুন কমিটির আনুষ্ঠানিক পথচলা শুরু হলো।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...