Logo Logo

মাদারীপুরে নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

ছাত্র-জনতার মশাল মিছিল ও সদর থানার সামনে প্রতিবাদ সমাবেশ


Splash Image

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে নদ-নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে ছাত্র-জনতা মশাল মিছিল ও সদর থানার সমানে প্রতিবাদ সমাবেশ করেছে।


বিজ্ঞাপন


মশাল বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদল, ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ জেলার বিভিন্ন ইউনিয়নের ভুক্তভোগী পরিবার ও সচেতন নাগরিকরা যোগ দেন।

বুধবার (১২ আগষ্ট) সন্ধ্যায় রাতে শহরের শকুনি লেকেরপাড়ের মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মশাল মিছিলটি শুরু করে সদর থানার সামনে গিয়ে শেষ হয়। এসময় মিছিলে অংশগ্রহণকারীরা আড়িয়াল খা নদসহ বিভিন্ন নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, নদীর তীর ও বসতভিটা রক্ষা এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে শ্লোগান দেন। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর মডেল থানার গেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন বিক্ষোভকারীরা। এসময় জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ কামরুল হাসান, জেলা শিবিরের সাবেক সভাপতি মোঃ বিল্লাল হোসেন,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুর হাসান, বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইখতিয়ার আহমেদ,গণধিকার পরিষদের নেতা মোহাম্মদ রফিক, কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাউসার হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের ভুক্তভোগী পরিবারা উপস্থিতি থেকে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল নদী থেকে অনুমোদন ছাড়াই ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। এতে নদীর তীর ভাঙন, ফসলি জমি ও বসতভিটা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্থানীয় পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।

বালু উত্তোলনের কারণে নদী ভাঙনের শিকার হওয়া ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে অনেক পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। দ্রুত ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ না করা হলে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

মিছিল থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। একই সঙ্গে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...