Logo Logo

নলছিটিতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক


Splash Image

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে পৃথক দুটি ঘটনায় ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে। এর মধ্যে একজনকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।


বিজ্ঞাপন


অপরজনকে পুলিশ অভিযান চালিয়ে আটক করে।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের তৌকাঠী বাজারে হিরণ মোল্লার চা দোকানের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর থেকে স্থানীয় জনতা মো. মাসুম হাওলাদার ওরফে সঞ্জাল (২২) নামে এক যুবককে আটক করে। পরে তাকে নলছিটি থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয় জনতা তাকে আটকের পর মারধর করলে তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আটক মাসুম হাওলাদার ওরফে সঞ্জাল উপজেলার হায়বৎপুর গ্রামের মো. হারুন হাওলাদার (বাবুর্চি)-এর ছেলে।

অন্যদিকে, একই দিন রাতে উপজেলার কুলকাঠি ইউনিয়নের পাওতা এলাকায় অভিযান চালিয়ে মো. শফিকুল ইসলাম ওরফে অন্তর (২৩) নামে অপর এক যুবককে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক শফিকুল ইসলাম ওরফে অন্তর কুলকাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বারইকরন গ্রামের মো. জাহাঙ্গীর হোসেন খানের ছেলে।

নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ জানান, পৃথক দুটি ঘটনায় উদ্ধার করা ১৯ পিস ইয়াবাসহ আটক দুই যুবকের বিরুদ্ধে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...