বিজ্ঞাপন
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয় বাসিন্দারা বিষয়খালী উত্তরপাড়া গ্রামের একটি ঘাসের জমিতে মরদেহটি পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
নিহত রকি পার্শ্ববর্তী কানোহরপুর গ্রামের রাজ্জাকের ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় সূত্রের তথ্যমতে, সকালে ঘাসের জমিতে তার (ঘাস কাটার রশি) চুরি করতে এসে স্থানীয় লোকজন প্রথম রকির মরদেহ দেখতে পান। তবে তার মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর আসল কারণ উদঘাটনে মরদেহের ময়নাতদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...