বিজ্ঞাপন
অভিযোগকারী কবির হোসেন সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আব্দুল মাজেদ খাঁ।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মৎস্য ঘেরের জমি-জায়গা নিয়ে অভিযুক্তদের সঙ্গে কবির হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে তাঁকে বিভিন্ন সময়ে অকথ্য ভাষায় গালিগালাজ, মিথ্যা মামলায় হয়রানি, মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে কবির হোসেন উল্লেখ করেন, গত ১০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে তিনি নিজের মৎস্য ঘেরের বাসায় অবস্থান করছিলেন। এ সময় টর্চলাইটের আলোয় ঘেরের বেড়িবাঁধের ওপর অভিযুক্ত মোশাররাফ হোসেনসহ কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। তাঁকে দেখতে পেয়ে ওই ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।
পরে একই দিন সকাল আনুমানিক ৬টার দিকে ঘেরে গিয়ে বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে থাকতে দেখেন কবির হোসেন। তাঁর দাবি, ঘেরে বিষ প্রয়োগের ফলে প্রায় ১০ বিঘা আয়তনের জলাশয়ের আনুমানিক ১০ লাখ টাকার মাছ মারা গেছে।
অভিযোগে আরও বলা হয়েছে, আতিকুর রহমান ও মো. শাহিন ইসলামসহ কয়েকজন এ ঘটনার বিষয়ে অবগত রয়েছেন।
ভুক্তভোগী মৎস্যচাষি কবির হোসেন ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...