Logo Logo

আতাউর সভাপতি ও মহিন সাধারণ সম্পাদক

হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন


Splash Image

হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইত্তেফাক-এর সংবাদদাতা মো. আতাউর রহমান মিয়া, সাধারণ সম্পাদক পদে সমকাল-এর মো. মহিন উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক পদে সিপ্লাস-এর মোহাম্মদ শোয়াইব বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।


বিজ্ঞাপন


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্লাবের মোট ১৮ জন ভোটারের মধ্যে ১৬ জন ভোটার সরাসরি উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা গেছে।

সভাপতি পদে মো. আতাউর রহমান মিয়া ১৩টি ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. মহিন উদ্দীন ২ ভোট এবং মো. জাহাঙ্গীর আলম ১টি ভোট লাভ করেন। সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সমকাল-এর মো. মহিন উদ্দীন ৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমেদ আরমান ৫ ভোট এবং মোহাম্মদ শোয়াইব ৩ ভোট পান।

সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ শোয়াইব ৮টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এই পদে প্রতিদ্বন্দ্বী আহমেদ আরমান ৫টি, নাজিম উদ্দিন ২টি এবং মো. মহিন উদ্দীন ১টি ভোট লাভ করেন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মো. আতাউর রহমান মিয়া, আব্দুল আউয়াল রোকন ও জাকির হোসেন।

নির্বাচনে আরও অংশগ্রহণ করেন নকিব হোসাইন চৌধুরী, আব্দুল আউয়াল রোকন, মাহমুদ আল আজাদ, আহমেদ আরমান, মোহাম্মদ জাকিরুল ইসলাম, নাজিম উদ্দিন সিপি, অরুণ বৈষ্ণব, নাজিম উদ্দিন, মঈন বাঙালি, মো. রিদুয়ান, জাকির হোসেন, মো. শহিদুল ইসলাম ও সালাউদ্দিন মুন্না।

নির্বাচনী ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটি ও নতুন সদস্যরা মিলে হাটহাজারী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। নতুন এই কমিটি ক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

প্রতিবেদক- মোঃ জাকিরুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...