Logo Logo

দূর্গম বড়তলীর একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে হেলিকপ্টার যোগে


Splash Image

শনিবার (৭ ফেব্রুয়ারি) আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ নং রাঙ্গামাটি আসনে বিলাইছড়ি উপজেলার দূর্গম বড়থলি ইউনিয়নের রাইমংছড়া কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম হেলিকপ্টার যোগে পৌঁছানো হয়েছে।


বিজ্ঞাপন


এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিলাইছড়ি উপজেলায় মোট ১৩ টি ভোট কেন্দ্র রয়েছে। যার মধ্যে দূর্গম ফারুয়া ইউনিয়নে ২ টি ও বড়তলী ইউনিয়নে ৩টি হেলিসোর্টি কেন্দ্র রয়েছে। যেখানে সরাসরি সড়ক বা নৌ পথের কোন যোগাযোগ নেই। তাই কেন্দ্রগুলোতে ভোটের কয়েক দিন আগেই সরঞ্জামসহ নির্বাচনি কর্মকর্তা- কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হেলিকপ্টারে করে নিয়ে পৌঁছাতে হয় এবং ভোট গ্রহণ শেষে আবার নিয়ে আসতে হয়। হেলিসোর্টি ৫টি কেন্দ্র হলো ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রাইমংছড়া পাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়. প্রাংজাং পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়থলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান নিশ্চিত করেছেন। তিনি জানান, রাইমংছড়া কেন্দ্রে নির্বিঘ্নে হেলিকপ্টার যোগে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পৌঁছেছে। এছাড়া হেলিসোর্টি ৫টি কেন্দ্রের মধ্যে বাকী ৪টি কেন্দ্রে পর্য়ায়ক্রমে পাঠানো হবে বলে জানান। সহযোগীতার জন্য তিনি সেনাবাহিনী ও বিমান বাহিনীকে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৪৫১৫ যারমধ্যে পুরুষ ১২৫৬৮ ও মহিলা ১১,৯৪৭।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...