Logo Logo

গোপালগঞ্জে গণভোটে ‘না’ জয়ী


Splash Image

ছবি : সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে গণভোট। ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রশ্নে জনগণের মতামত জানতেই এ গণভোটের আয়োজন করা হয়। ভোটাররা আলাদা ব্যালট পেপারে গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে নিজেদের মত প্রকাশ করেন।


বিজ্ঞাপন


গোপালগঞ্জের তিনটি আসনের গণভোটেই ‘না’ ভোট জয়ী হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

গোপালগঞ্জ-১ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫৪ হাজার ৭১৬টি। ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৮ হাজার ২৯৮টি। গোপালগঞ্জ-২ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৪ হাজার ৩০১টি, ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৭ হাজার ২৯০টি। এছাড়া, গোপালগঞ্জ-৩ আসনে ‘না’ ভোট পড়েছে ৯৩ হাজার ৩৬৮টি এবং ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৩

হাজার ৪৯৮টি।

চারটি প্রশ্নের ওপর গণভোট অনুষ্ঠিত হয়েছে। যেগুলো হলো- ১. নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।

২. আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে।

৩. সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার-সহ বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।

৪. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।

এই চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা 'না' ভোট দিয়ে সাধারণ মানুষ তাদের মতামত জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...