Logo Logo

নীলফামারীতে বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে নাটিকা প্রদর্শন


Splash Image

বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীতে এক ব্যতিক্রমী সচেতনতামূলক নাটিকা প্রদর্শিত হয়েছে।


বিজ্ঞাপন


ওয়ার্ল্ড ভিশন নীলফামারীর সহযোগিতায় এবং ‘স্বপ্ন জয়ী শিশু সংগঠন’-এর উদ্যোগে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জেলা সদরের কুন্দপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়।

স্বপ্ন জয়ী শিশু সংগঠনের সদস্যদের পরিবেশিত এই নাটিকার মাধ্যমে বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং শিশুশ্রমের নেতিবাচক প্রভাবগুলো অত্যন্ত নিপুণভাবে তুলে ধরা হয়। বাস্তবধর্মী এই উপস্থাপনা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং সামাজিক এই ব্যাধিগুলো নিয়ে জনমনে সচেতনতা তৈরি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুন্দপুকুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সফিকুল ইসলাম। কুন্দপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিজেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুন্দপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুজিনা পারভিন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন নীলফামারীর সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মন এবং প্রোগ্রাম অফিসার ডেবিট বাস্কে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম বর্তমান সমাজের জন্য বড় অভিশাপ। এসব প্রতিরোধে কেবল আইন নয়, বরং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও উদ্যোগ প্রয়োজন।

তারা আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে এ ধরনের শৈল্পিক ও সচেতনতামূলক নাটিকা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...