Logo Logo

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪


Splash Image

সাতক্ষীরার তালায় এক ব্যক্তির বসতবাড়ি থেকে মূল্যবান সীমানা পিলারসহ চারজনকে আটক করেছে পুলিশ।


বিজ্ঞাপন


শুক্রবার (৫ জুন) রাত ১০টার দিকে তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ভোলানাথ সানা কলাগাছি গ্রামের মৃত চতুর চন্দ্র সানার ছেলে। অন্য তিনজনের মধ্যে একজন খুলনার বটিয়াঘাটা এবং বাকি দুইজন খুলনার পাইকগাছা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ভোলানাথ সানার বসতবাড়ির পাশে একটি মাটির ঘরের মেঝেতে পিলারটি পুতে রাখা হয়েছিল। এটি আসল কি না তা পরীক্ষার জন্য কয়েকজন বিশেষজ্ঞ আসার কথা ছিল। সেই উদ্দেশ্যে পিলারটি মাটি খুঁড়ে বের করে ঘরের ভেতর রাখা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে পিলারসহ চারজনকে আটক করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১০টার দিকে কলাগাছি গ্রামে সীমানা পিলার বেচাকেনা হওয়ার খবর পায় পুলিশ। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে পিলারসহ চারজনকে আটক করা হয়।

আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে ওসি আরও বলেন, এই চক্রের সাথে প্রকৃতপক্ষে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর তদন্তে যারা নির্দোষ প্রমাণিত হবেন, তাদের ছেড়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...