চলতি সপ্তাহে বেলুচিস্তানের ১২ শহরে হামলা হয়েছে। ছবি সংগৃহীত
বিজ্ঞাপন
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বেলুচিস্তানের এই তুমুল সংঘর্ষকে কেন্দ্র করে প্রতিবেশী দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলছে।
পাকিস্তান সেনাবাহিনীর দাবি অনুযায়ী, গত সপ্তাহান্তে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীরা ব্যাংক, নিরাপত্তা বাহিনীর ক্যাম্প, সরকারি ভবন এবং স্কুলের ওপর একযোগে আক্রমণ চালায়। এই হামলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ৮০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এক বিবৃতিতে দাবি করেছেন, তারা ভারতীয় এজেন্ট ও তাদের সহায়তাকারীদের নির্মূল করতে সক্ষম হয়েছেন। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তান সরকার ও সেনাবাহিনী অভিযোগ করেছে যে বিএলএ ভারতের কাছ থেকে সরাসরি সহায়তা পায়, যদিও এই দাবির সপক্ষে তারা কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি।
অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে জানান, পাকিস্তান তাদের অভ্যন্তরীণ ব্যর্থতা থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরাতেই নিয়মিতভাবে এই ধরনের কৌশল অবলম্বন করে থাকে।
রণধীর জয়সওয়াল আরও বলেন, অসার অভিযোগ না করে পাকিস্তানের উচিত বেলুচিস্তানের মানুষের দীর্ঘদিনের দাবি ও অধিকার নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। ওই অঞ্চলে পাকিস্তানের দমননীতি, মানবাধিকার লঙ্ঘন এবং বর্বরতা সম্পর্কে বিশ্বজুড়ে সবাই অবগত বলে তিনি মন্তব্য করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...