Logo Logo

বাংলাদেশের পাশে সম্পূর্ণভাবে থাকার ঘোষণা পাক প্রধানমন্ত্রীর


Splash Image

পাক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি সংগৃহীত

টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচ বয়কটের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের অবস্থান অত্যন্ত পরিষ্কার। ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচে পাকিস্তান অংশ নেবে না। খেলার মাঠে কোনো ধরনের রাজনীতি থাকা উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তান অত্যন্ত ভেবেচিন্তে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বক্তব্যে তিনি আরও যোগ করেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ানো পাকিস্তানের নৈতিক দায়িত্ব। বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে ম্যাচ বয়কট করাকে তিনি একটি ‘উপযুক্ত সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের নিরাপত্তা শঙ্কাকে অতিরঞ্জিত করে দলটিকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পাকিস্তান এই কঠোর অবস্থান নিল।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ২০২৬ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। সূচি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল। গত রোববার পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ম্যাচ বয়কটের ইঙ্গিত দেওয়া হলেও এবার খোদ প্রধানমন্ত্রী এর কারণ ব্যাখ্যা করলেন।

পাকিস্তানের এই সাহসী সিদ্ধান্তের পর দেশটির সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি শাহবাজ শরিফের মন্তব্যের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...