বিজ্ঞাপন
অভিযোগ সূত্রে জানা গেছে, সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন সরকারি খতিয়ানভুক্ত জমির মালিকানা নিয়ে খায়েরহাট গ্রামের মান্নান মৃধা, লিয়াকত মৃধা, মুন্নু মৃধা ও শহীদ মৃধা গংদের সাথে সরকারের দীর্ঘ ৮-১০ বছর ধরে মামলা চলছে। মামলাটি বর্তমানে বিচারাধীন। কিন্তু শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোর রাতে বিবাদীপক্ষ লোকজন নিয়ে ওই জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলে নেয় এবং ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি দাবি করে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেয়।
কাশিয়ানী উপজেলা সাব-রেজিস্ট্রার আকরাম হোসাইন রিয়াদ জানান, জমিটি সরকারি সম্পত্তি হিসেবে রেকর্ডভুক্ত এবং এটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। প্রতিপক্ষ আইন অমান্য করে রাতের আঁধারে সেখানে বেড়া দিয়েছে। তিনি সকালে খবর পেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং রোববার এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
অভিযুক্তদের পক্ষে লিয়াকত মৃধা পৈত্রিক সূত্রে জমির মালিকানা দাবি করে বলেন, জমিটি তাদের পৈত্রিক সম্পত্তি এবং ওখানে আগে থেকেই তাদের একটি জরাজীর্ণ ঘর ছিল। পরবর্তীতে তারা সেখানে নতুন ঘর তুলেছেন এবং সীমানা প্রাচীর হিসেবে বেড়া দিয়েছেন। আদালতে মামলা থাকার বিষয়টিও তিনি স্বীকার করেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাব-রেজিস্ট্রার অফিসের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে ওই জমিতে সকল প্রকার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...