বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মিষ্টারুল আলম। জনাব শরিফুল ইসলাম সুমনের সঞ্চালনায় পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক নুর মোহাম্মদ। উৎসব উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ছয়টি সুসজ্জিত স্টলে হরেক রকমের মজাদার পিঠা প্রদর্শিত হয়।
পিঠার স্টলগুলোতে দুধ চিতই, পুলি পিঠা, পাটিসাপটা, কদম পিঠা, লক্ষ্মী পিঠা, দুধপুলি, সুজির রসবরা ও সুজির চমচমসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠার সমারোহ ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতেই এই আয়োজন।
উদ্বোধনী বক্তব্যে পরিচালক নুর মোহাম্মদ বলেন, মানসম্মত সুশীল সমাজ বিনির্মাণে শিক্ষাকে যুগোপযোগী করে গড়ে তুলতে অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন। শিক্ষার্থীদের মেধা বিকাশে পাঠদানের পাশাপাশি এ ধরনের সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
অধ্যক্ষ মোঃ মিষ্টারুল আলম তাঁর বক্তব্যে নেপোলিয়নের বিখ্যাত উক্তি স্মরণ করে বলেন, একটি শিক্ষিত জাতি উপহার পেতে হলে আগে শিক্ষিত মা প্রয়োজন। তাই বাস্তব জীবনের শিক্ষার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোন্নাফ আকন্দ এবং আলোর পথের পথিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শরিফ হাসান নিরব। শরিফ হাসান নিরব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার সার্থকতা তখনই যখন তা বাস্তব জীবনে প্রয়োগ করা সম্ভব হয়। সময়ের গুরুত্ব অনুধাবন করে নিজেদের বিকশিত করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...