বিজ্ঞাপন
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডি কলাবাগান মাঠে ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবির সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় সভাপতিত্ব করেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ রবিউল আলম রবি।
তারেক রহমান বলেন, বিগত ১৬ বছর নির্বাচনের নামে যে তামাশা হয়েছে, তাতে দেশের কেউ ভোট দিতে পারেনি। এখন সেই সময় এসেছে যখন মানুষ তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে। তবে জনগণের লাভ কেবল তখনই হবে, যখন রাষ্ট্র পরিচালনায় একটি দলের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকবে। বিএনপি সেই লক্ষ্যেই কাজ করছে।
বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপিই একমাত্র দল যাদের কাছে নারীদের শিক্ষিত ও সফল করে তোলা এবং বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।
তিনি ঘোষণা করেন, বিএনপি ক্ষমতায় গেলে মায়েদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে। এছাড়া এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে গ্রামের মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে।
তারেক রহমান আলেম-ওলামাদের সম্মানের বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, দেশের বিভিন্ন মসজিদ-মাদ্রাসার ইমাম ও ধর্মীয় গুরুদের জন্য সরকারের পক্ষ থেকে একটি বিশেষ সম্মানীর ব্যবস্থা করা হবে যাতে তারা মর্যাদাশীল জীবন যাপন করতে পারেন।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ১৬ বছরে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। হাসপাতালগুলোতে এখনো ওষুধ ও ডাক্তার পাওয়া যায় না, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাট ভেঙে পড়েছে। এই পরিস্থিতি পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ পুনর্গঠনে কাজ করতে হবে।
নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে বিএনপি প্রধান বলেন, একটি মহল বায়বীয় প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এমনকি কেউ কেউ জাল ব্যালটে সিল মারার সরঞ্জামসহ ধরা পড়েছে। এ সময় তিনি দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান।
ঢাকা-১০ আসনের প্রার্থী শেখ রবিউল আলম রবির প্রতি সমর্থন জানিয়ে তারেক রহমান প্রতিশ্রুতি দেন যে, বিএনপি সরকার গঠন করলে রবির দেওয়া সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি নিজেও সরাসরি কাজ করবেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...