সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নির্বাচন ভবনে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।
সিইসি তার বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান কমিশন নির্বাচনি সংস্কারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছে। ভোটগ্রহণের সময় যেকোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা শক্তভাবে তদারকি করা হবে।
তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করতে কমিশন বদ্ধপরিকর এবং ১৩তম জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতিপূর্বেই সম্পন্ন করা হয়েছে।
নির্বাচনের সামগ্রিক প্রস্তুতির বিষয়ে সিইসি আরও বলেন, সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতায় আগামীকালকের ভোটগ্রহণ অবাধ ও নিরপেক্ষ হবে। তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিক ও পর্যবেক্ষকদের বস্তুনিষ্ঠ রিপোর্টের মাধ্যমে নির্বাচনের প্রকৃত চিত্র ফুটে উঠবে।
সাংবাদিক ও পর্যবেক্ষকদের আশ্বস্ত করে সিইসি জানান, মাঠ পর্যায়ে ভোটারদের নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশনের একমাত্র লক্ষ্য হলো জনগণের রায় প্রতিফলিত হয় এমন একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...