বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, বাজারের একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই গ্রামবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এই অগ্নিকাণ্ডে একটি ইলেকট্রনিক্স দোকান, ব্রয়লার মুরগির দোকান, চায়ের দোকান ও একটি মুদিখানা দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ী সাবের আলী। তিনি কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমার আয়ের একমাত্র উৎস ছিল এই দোকানটি। আগুনে পুড়ে আমার সাজানো সংসার আজ লণ্ডভণ্ড হয়ে গেল।"
সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু হানিফা শাহ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, এই বিপর্যয়ে সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের এগিয়ে আসা প্রয়োজন। তিনি জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
অগ্নিকাণ্ডের এই ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মাঝে শোক ও আতঙ্ক বিরাজ করছে। নিঃস্ব হয়ে যাওয়া ব্যবসায়ীরা এখন ঘুরে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...