বিজ্ঞাপন
শুক্রবার (৫ জুন) বিকেলে কর্ণফুলী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে কলেজ বাজার হয়ে কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ গেইটে গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলা ও কলেজ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে কলেজ গেইট এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন সাকিব সঞ্চালনা করেন।
সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ, সদস্য সাইফুল ইসলাম উমর এবং কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মোনায়েম।
বক্তারা চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে কর্ণফুলীর নেতাদের মূল্যায়ন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, নতুন এই দায়িত্ব ছাত্রদলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে সহায়ক হবে। সংগঠনের স্বার্থে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে আরও শক্তিশালী ছাত্র আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা ছাত্রদল নেতা তুশার, আজম, সুজন, আরমান, সুমন, সাকিব, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিব, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ, তোহিদ, রাকিব, ফাহিমসহ উপজেলা ও কলেজ ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।
আলোচনা সভায় নেতাকর্মীরা নবগঠিত জেলা কমিটির সফলতা কামনা করে স্লোগান দেন এবং কর্ণফুলী থেকে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...