বিজ্ঞাপন
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে তিনি রাজবাড়ী জেলা শহরের ধুঞ্চী পূর্বপাড়া সার্বজনীন শ্রী শ্রী বৈদ্যনাথ মন্দিরে যান এবং সেখানে উপস্থিত ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে বলেন, “হিন্দু-মুসলমান কোনো বিষয় নয়, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আমরা সবাই একই মাটির সন্তান।” তিনি আরও বলেন, “আপনারা নির্ভয়ে সকাল-সকাল ভোট কেন্দ্রে যাবেন এবং ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আপনাদের অধিকার রক্ষায় আমি সবসময় পাশে থাকব।”
খৈয়মের বক্তব্যের পর উপস্থিত ভক্ত ও নেতাকর্মীরা ‘ধানের শীষ’ এবং প্রার্থীর সমর্থনে স্লোগানে স্লোগানে মন্দির প্রাঙ্গণ মুখরিত করে তোলেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
নির্বাচনী এই গণসংযোগে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও মন্দির কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মনি মন্ডল, সহ-সভাপতি স্বপন মন্ডল, সাধারণ সম্পাদক বলাই মন্ডল এবং উপদেষ্টা অক্ষয় মন্ডলসহ কমিটির অন্যান্য সদস্যরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...