Logo Logo

ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, অভিযুক্ত পলাতক


Splash Image

ঝালকাঠি সদর উপজেলায় নেশার টাকা না পেয়ে শেফালি আক্তার (৬৫) নামের এক বৃদ্ধা মাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে।


বিজ্ঞাপন


রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শেফালি আক্তার ওই এলাকার মৃত মো. আলী খানের স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম মো. সাগর (৩৫)।

স্থানীয়রা জানান, সাগর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই তার মায়ের সাথে ঝগড়া ও চিৎকার-চেঁচামেচি করত। ধারণা করা হচ্ছে, রোববার বিকেলে নেশার টাকা নিয়ে বিরোধের জেরে ক্ষিপ্ত হয়ে সাগর নিজ ঘরে মাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে ঝালকাঠি সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশ জানিয়েছে, নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঝালকাঠি সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, “প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে, কারণ নিহতের গলায় স্পষ্ট দাগ রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে; প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এই নৃসংশ হত্যাকাণ্ডের ঘটনায় বৈদারাপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত অভিযুক্ত সাগরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...