বিজ্ঞাপন
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বোড়াশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।
তরুণ ও শিক্ষিত এই প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট মাহমুদ হাসান বর্তমানে জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাঁর অতি সাধারণ জীবনযাপন ও সচ্ছ ইমেজের কারণে ইতিমধ্যে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।
জনসভায় মাহমুদ হাসান তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, "আমি নির্বাচিত হলে এলাকায় ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করব। একটি মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করাই আমার প্রধান লক্ষ্য।" তিনি আরও যোগ করেন, "সব ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় রীতিনীতি নির্বিঘ্নে পালন করতে পারে, তা নিশ্চিত করা হবে।"
কৃষি ও বেকারত্ব দূরীকরণে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, "কৃষি খাতে বিপ্লব ঘটানোর মাধ্যমে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। এছাড়া কর্মমুখী শিক্ষার প্রসারের মাধ্যমে বেকার সমস্যার সমাধান করব। যুবসমাজ দক্ষ হয়ে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেলে তারা আর মাদক বা অপরাধের পথে পা বাড়াবে না।" তিনি আগামী ১২ ফেব্রুয়ারি গোলাপ ফুল প্রতীকে ভোট দিয়ে গোপালগঞ্জ-২ আসনের উন্নয়নে শামিল হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
বিশিষ্ট সমাজসেবক আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সাল।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি মো. দেলোয়ার হোসেন, মাদারীপুর জেলা সভাপতি মো. আসাদ, শরীয়তপুর জেলা সভাপতি মো. বাদল কাজী এবং মুকসুদপুর উপজেলা সভাপতি মো. লিয়াকত হোসেন। সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ ভোটার ও তরুণ প্রজন্মের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
প্রতিবেদক- কেএম সাইফুর রহমান, গোপালগঞ্জ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...