বিজ্ঞাপন
ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে এবং সরকারের ঘোষিত ছুটির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এই ঘোষণা দেওয়া হয়েছে।
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনের সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং নাগরিকদের ভোটকেন্দ্রে যাওয়া সহজ করতে এই দুই দিন সব ধরনের কেনাকাটা ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। গত ৫ ফেব্রুয়ারি এই সিদ্ধান্ত নেওয়া হলেও শনিবার তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে।
নির্বাচন উপলক্ষে সরকার ইতিমধ্যে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিনও সরকারি ছুটি থাকছে। এ ছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের যাতায়াতের সুবিধার্থে ১০ ফেব্রুয়ারি থেকেই বিশেষ ছুটি নির্ধারণ করা হয়েছে। ফলে টানা কয়েক দিনের ছুটির কবলে পড়ছে দেশ, যার সরাসরি প্রভাব পড়বে খুচরা বাণিজ্য ও শপিং খাতে।
ব্যবসায়ী নেতারা জানান, গণতন্ত্রের এই বিশাল উৎসবে ব্যবসায়ীরা সরকারের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছেন। নির্বাচনের পর দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় টানা বন্ধের সুযোগে অনেক ভোটার নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে ভোট দিতে পারবেন বলে আশা করা হচ্ছে। এই সময়ে জরুরি সেবার বাইরে সব ধরনের বিপণিবিতান বন্ধ রাখার জন্য মালিক ও শ্রমিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...