বিজ্ঞাপন
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দান থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর সমর্থনে আয়োজিত এই গণমিছিলের আগে রেলওয়ে মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা আমীর তার বক্তব্যে বলেন, জনগণের রায় নিয়ে নির্বাচিত হতে পারলে রাজবাড়ীতে একটি মানবিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। তিনি শোষণমুক্ত, ন্যায়বিচার এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানান।
সমাবেশ শেষে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি নারায়ে তাকবীর স্লোগানে রাজবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নেতাকর্মীদের সরব উপস্থিতিতে রাজবাড়ী শহর নির্বাচনী আমেজে মুখরিত হয়ে ওঠে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অতিক্রম করে শ্রীপুরে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর আক্তারুজ্জামান, জেলা নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার এবং জেলা বায়তুল মাল সম্পাদক ফেরদৌসুর রহমান। এ ছাড়াও শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি মো. রঞ্জু বিশ্বাস, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি আবু তাহের মো. তানভীরসহ জোটের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ মিছিলে নেতৃত্ব দেন।
নির্বাচনী এই গণসংযোগ কার্যক্রমে ভারপ্রাপ্ত সদর আমীর সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন, রাজবাড়ী পৌর আমীর ডা. হাফিজুর রহমান এবং পৌর যুব বিভাগের সভাপতি রাজু আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন।
জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের দিন পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা অব্যাহত রাখবেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...