বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে মেজর (অব.) অহিদুল হক মোল্লা বলেন, দলের বৃহত্তর স্বার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে বেগবান করতে তিনি ধানের শীষের প্রার্থীর পক্ষে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের চেয়ে দলের আদর্শ এবং প্রতীককে বিজয়ী করা এখন সময়ের দাবি। তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টাই এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে পারে।
সদর উপজেলা বিএনপি কার্যালয়ে এই ঘোষণা দেওয়ার সময় উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফজলুল কবির দারাসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ এবং অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। বহিষ্কৃত প্রার্থীর বলয় ছেড়ে জেলা বিএনপির এই গুরুত্বপূর্ণ নেতার নির্বাচনী মূল স্রোতে ফিরে আসা সাধারণ নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।
উপস্থিত নেতা-কর্মীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে নির্বাচনী প্রচারণায় নতুন গতির সঞ্চার হবে এবং ধানের শীষের অবস্থান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। বিশেষ করে যারা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, তারা এখন পূর্ণ শক্তি নিয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার সাহস পাবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মেজর (অব.) অহিদুল হক মোল্লার এই অবস্থান পরিবর্তন নির্বাচনী ফলাফলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিদ্রোহী বা বহিষ্কৃত প্রার্থীর বলয়ে থাকা একটি বড় অংশের ভোট এখন সরাসরি ধানের শীষের বাক্সে যোগ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা ডা. কে এম বাবরের জয়ের পথকে আরও সুগম করতে পারে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...