Logo Logo

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা

ইরানকে সহায়তায় প্রস্তুত হাজার হাজার ইরাকি


Splash Image

ইরানে সম্ভাব্য মার্কিন হামলা প্রতিহত করতে এবং দেশটিকে রক্ষায় সহায়তা দিতে প্রস্তুত রয়েছেন হাজার হাজার ইরাকি নাগরিক। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই লক্ষ্য নিয়ে ইতোমধ্যে অন্তত ৫ হাজার ইরাকি একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন।


বিজ্ঞাপন


শনিবার (৭ ফেব্রুয়ারি) ইরাকের দিয়ালা প্রদেশে কয়েক হাজার মানুষ সমবেত হয়ে এই ঘোষণা দেন। তারা জানিয়েছেন, ইরাক এবং তাদের প্রতিবেশী দেশ ইরানসহ তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে কোনো প্রকার পারিশ্রমিক ছাড়াই ‘স্বেচ্ছাসেবী’ হিসেবে রক্ষা করতে তারা জীবন দিতেও প্রস্তুত।

আন্দোলনকারীদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাকি নিরাপত্তা বাহিনী, পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) এবং ইরানকে সম্ভাব্য বহিঃশত্রুর আক্রমণ থেকে বাঁচাতে তারা সর্বদা প্রস্তুত। একই সঙ্গে তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানে যেকোনো ধরনের মার্কিন হস্তক্ষেপ বা সামরিক উপস্থিতিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন।

এমন এক সময়ে ইরাকি নাগরিকদের এই ঘোষণা সামনে এলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই ইরানে অতর্কিত হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, ইসরায়েল দাবি করেছে যে ট্রাম্প ইরানে সরকার পতন এবং বড় ধরনের সামরিক অভিযানের ইঙ্গিত দিয়ে রেখেছেন।

বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত। ইরানের উপকূলীয় জলসীমার কাছাকাছি মার্কিন বিমানবাহী রণতরীগুলো অবস্থান গ্রহণ করেছে। একই সময়ে ইসরায়েলও যুদ্ধের জন্য নিজেদের পূর্ণ প্রস্তুতির কথা জানিয়েছে। এই ত্রিভুজমুখী উত্তেজনার মাঝে ইরাকি স্বেচ্ছাসেবীদের এই অবস্থান ওই অঞ্চলে নতুন সমীকরণের জন্ম দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...