বিজ্ঞাপন
গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে কোটালীপাড়া সরকারি কলেজ মাঠে পৌর বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি যোগ দেয়নি বলেই একটি দল তাদের ‘দালাল’ আখ্যা দিয়েছিল। তবে বিএনপি আন্দোলনে না থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার তাদের নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে।
নির্বাচনী পরিবেশ নিয়ে এস এম জিলানী বলেন, অতীতে এই আসন থেকে দুবার নির্বাচন করলেও প্রতিকূল পরিবেশের কারণে ভোটারদের কাছে যাওয়ার সুযোগ পাননি। তবে বর্তমানে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে সকলকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
উপস্থিত জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, তিনি নেতা বা এমপি হয়ে নয়, বরং সেবক হিসেবে মানুষের পাশে থাকতে চান। ভোটারদের কাছে একবার সুযোগ প্রার্থনা করে তিনি বলেন, নির্বাচিত হতে পারলে এলাকার সাধারণ মানুষকে সাথে নিয়ে আলোচনার ভিত্তিতে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হবে।
এলাকার উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে এস এম জিলানী প্রতিশ্রুতি দেন যে, এমপি নির্বাচিত হলে তিনি সর্বপ্রথম এলাকা থেকে মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নেবেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং নারী উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশাল জনসভায় জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...