বিজ্ঞাপন
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত এক বিশাল নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এ তথ্য জানান।
সমাবেশে বাহিনীর সদস্যদের কড়া নির্দেশনা দিয়ে মহাপরিচালক বলেন, ভোটকেন্দ্রের দায়িত্ব পালনকালে কোনো ধরনের সন্ত্রাসীদের চাপ বা হুমকিতে ভয় পাওয়া যাবে না। পরিস্থিতি যাই হোক না কেন, কোনো অবস্থাতেই নির্ধারিত কেন্দ্র ত্যাগ করা যাবে না। অত্যন্ত সাহসিকতা ও নিরপেক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
এবারের নির্বাচনে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে প্রশিক্ষিত সদস্য থাকবেন। বাহিনীর সদস্যদের জন্য 'সুরক্ষা অ্যাপ' নামক একটি বিশেষ অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে, যার মাধ্যমে যেকোনো বিশৃঙ্খলা বা জরুরি পরিস্থিতি সরাসরি সদর দপ্তরে রিপোর্ট করা যাবে।
উল্লেখ্য, ইন্টারনেট সংযোগ না থাকলেও এই অ্যাপটি নিরবচ্ছিন্নভাবে কাজ করতে সক্ষম।
মহাপরিচালক সদস্যদের স্মরণ করিয়ে দেন যে, ভোট হচ্ছে দেশের ১৮ কোটি মানুষের পবিত্র আমানত। তিনি বলেন, 'আগের মতো দাঁড়িয়ে থাকবেন আর অন্যরা সিল মারবে—সেই দিন আর নেই। আমানতের খেয়ানত করলে স্বয়ং আল্লাহ তায়ালাও ছাড় দেবেন না।'
তিনি সাফ জানিয়ে দেন, কোনো ধরনের প্রলোভন বা দুর্নীতির কাছে নতি স্বীকার করা যাবে না এবং পেশাদারিত্ব বজায় রেখে জনগণের আস্থার প্রতিফলন ঘটাতে হবে।
ঢাকা মহানগরীর নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিয়ে ৩৬টি থানায় ২ হাজার ১৩১টি কেন্দ্রে মোট ২৭ হাজার ৭০৩ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। দেশের মানুষ যেন একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই বাহিনীর মূল লক্ষ্য বলে সমাবেশে উল্লেখ করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...