বিজ্ঞাপন
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২ ভোট। এ আসনে ধানের শীষের প্রার্থী ৫৩ হাজার ৪৪৯ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেন। অন্য প্রার্থীদের মধ্যে জাকের পার্টির মোহাম্মদ আলী বিশ্বাস (গোলাপ ফুল) পেয়েছেন ৮ হাজার ৮৭ ভোট এবং জাতীয় পার্টির খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৫৮৬ ভোট।
রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে বিএনপির প্রার্থী হারুন-অর-রশিদ ধানের শীষ প্রতীকে ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির জামিল হিজাযী (শাপলা কলি) পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট। অন্যান্যদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু (কলস) ৩৬ হাজার ৩৩৮, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল মালেক (হাত পাখা) ৮ হাজার ৫০৩, জাতীয় পার্টির মো. শফিউল আজম খান (লাঙ্গল) ২ হাজার ৫২ ভোট পান। এছাড়া স্বতন্ত্র সোহেল মোল্লা (ফুটবল) ১ হাজার ২১৯, গণঅধিকার পরিষদের মো. জাহিদ শেখ (ট্রাক) ৬৩৩, খেলাফত মজলিসের কাজী মিনহাজুল আলম (দেয়াল ঘড়ি) ৩২১ এবং সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল মালেক মন্ডল (ছড়ি) ২৬৬ ভোট পেয়েছেন।
গণভোটের ফলাফলেও দুই আসনেই ‘হ্যাঁ’ ভোট এগিয়ে রয়েছে। রাজবাড়ী-১ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৫৭ হাজার ২৫৫ এবং ‘না’ ভোট ৮৭ হাজার ২২৫। মোট গণভোট দিয়েছেন ২ লাখ ৭১ হাজার ৬৩১ জন; বৈধ ভোট ২ লাখ ৪৪ হাজার ৭৫০ এবং বাতিল ২৬ হাজার ৮৮১। রাজবাড়ী-২ আসনে ‘হ্যাঁ’ ভোট ২ লাখ ৭ হাজার ৬২৫ ও ‘না’ ভোট ১ লাখ ১৪ হাজার ৭৬৭। মোট গণভোট দিয়েছেন ৩ লাখ ৬১ হাজার ৯০৪ জন; বৈধ ভোট ৩ লাখ ২২ হাজার ৩৯২ এবং বাতিল ৩৯ হাজার ৫১২।
বিশ্লেষকদের মতে, রাজবাড়ীর দুই আসনে ধানের শীষের এই জয় স্থানীয় রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং ভোটার উপস্থিতি ও গণভোটের ফলাফলও ছিল উল্লেখযোগ্য।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...