বিজ্ঞাপন
শুক্রবার (৩০ জানুয়ারি) তিনি এই ঐতিহ্যবাহী মেলা পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার অন্যতম দিকপাল এবং ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শ্রী দেবাশীষ পালিত। এসময় তিনি ভারতীয় প্রতিনিধিকে এই মেলার ঐতিহাসিক প্রেক্ষাপট, ধর্মীয় গুরুত্ব, আধ্যাত্মিক উদ্দেশ্য এবং সার্বিক আয়োজন সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
পরিদর্শনকালে এম. কে. সিং ঋষিধামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং তুলসীধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ সময় তারা দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সৌহার্দ্য রক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্ব নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্রীগুরু সংঘের সহসভাপতি শ্রী রাজীব সিংহ, কুম্ভমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট অনুপম বিশ্বাস, সদস্য সচিব চন্দ্র শেখর মল্লিকসহ মেলা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা ধর্মীয় সম্প্রীতি, মানবিক মূল্যবোধ এবং বহুজাতিক সংস্কৃতির মেলবন্ধনের এক অনন্য দৃষ্টান্ত। প্রতি বছরের ন্যায় এবারও এই মেলা দেশ-বিদেশের অসংখ্য দর্শনার্থী ও পুণ্যার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে।
প্রতিবেদক- আতিক হাসান, বাঁশখালী, চট্টগ্রাম।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...