বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিজ্ঞাপন
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এর আগে তার নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
নজরুল ইসলাম খান বলেন, "আমরা নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে বলেছি যে, অল্প বয়সী ছাত্রদের সংসদ নির্বাচনের এই জটিল প্রক্রিয়ায় জড়ানো ঠিক হবে না। এতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বির্তকের মুখে পড়তে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনে যাদের দায়িত্ব পালনের কথা উল্লেখ আছে, তাদেরকেই নির্বাচনের কাজে রাখা সমীচীন। এমনকি পরবর্তীতে স্কাউটদেরও যুক্ত করার একটি গুঞ্জন শোনা যাচ্ছে, যা কাম্য নয়। কমিশন আমাদের যুক্তি গ্রহণ করেছেন এবং বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন।"
নির্বাচনী এলাকায় ‘শান্তি কমিটি’ গঠনের গুঞ্জন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "শান্তি কমিটি শব্দটা আমাদের কাছে অত্যন্ত অপ্রিয়। তবে কমিশন নিশ্চিত করেছে যে, এ ধরনের কোনো কমিটি গঠনের সিদ্ধান্ত তারা নেয়নি।" এছাড়া বহিরাগতদের প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করতে ভোটের অন্তত দুই দিন আগে সংশ্লিষ্ট এলাকার বাইরের রাজনৈতিক নেতাকর্মীদের এলাকা ত্যাগের প্রয়োজনীয় ব্যবস্থার দাবি জানায় বিএনপি।
ভোট পর্যবেক্ষক নিয়োগ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, "প্রায় ৫৫ হাজার স্থানীয় পর্যবেক্ষককে অনুমতি দেওয়া হয়েছে, যার মধ্যে অনেক অপরিচিত প্রতিষ্ঠান রয়েছে। আমরা বলেছি, যাদের প্রকৃত সক্ষমতা আছে কেবল তাদেরই দায়িত্ব দেওয়া উচিত। কেন্দ্রে অতিরিক্ত পর্যবেক্ষক যেন নির্বাচনী কাজে বিঘ্ন না ঘটায়, সেদিকে নজর রাখতে হবে।"
ভোটার মাইগ্রেশন ও অনিয়ম নিয়ে অভিযোগ তুলে তিনি বলেন, "গত এক-দেড় বছরে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় অস্বাভাবিক ভোটার মাইগ্রেশন হয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে। অনেক হোল্ডিং নম্বরে প্রয়োজনের চেয়ে কয়েক গুণ বেশি ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ রয়েছে। কমিশন এই সংখ্যা ২-৩ হাজার বললেও আমরা এতে সন্তুষ্ট নই। আমরা আসনভিত্তিক সঠিক তথ্য চেয়েছি এবং কমিশন তা তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন।"
এছাড়া নির্বাচনী এলাকায় ‘ইলেক্টোরাল ইনকয়্যারি অ্যান্ড এডজুডিকেশন কমিটি’র কার্যক্রম দৃশ্যমান করারও দাবি জানায় বিএনপি প্রতিনিধি দল। নজরুল ইসলাম খান আশা প্রকাশ করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে কমিশন তাদের সাংবিধানিক বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...