বিজ্ঞাপন
দিল্লি পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে স্কুলগুলোতে এই হুমকি বার্তা পাঠানো হয়। বার্তায় বলা হয়েছিল, আজ দুপুর ১টা ১১ মিনিটে বিস্ফোরণ ঘটানো হবে। বিষয়টি জানার পরপরই পুলিশ দ্রুত এমার্জেন্সি প্রটোকল চালু করে এবং ফায়ার সার্ভিস ও বোমা নিষ্ক্রিয়কারী দল স্কুলগুলোতে তল্লাশি শুরু করে।
হুমকি দেওয়া ই-মেইলগুলোতে অত্যন্ত উস্কানিমূলক ভাষা এবং উগ্রবাদী প্রসঙ্গের উল্লেখ পাওয়া গেছে। দিল্লি পুলিশের মতে, ই-মেইলে খালিস্তান জাতীয় আর্মির কথা উল্লেখ করে বলা হয়েছে, ‘দিল্লি খালিস্তানে পরিণত হবে’। এ ছাড়া বার্তায় আফজাল গুরুর নামও উল্লেখ করা হয়েছে বলে নিশ্চিত করেছে নিরাপত্তা বাহিনী।
সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বেশ কিছু স্কুল থেকে শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রে ক্লাস বাতিল করা হয়েছে। তবে দীর্ঘ সময় তল্লাশি চালানোর পরও এখন পর্যন্ত কোনো সন্দেহজনক বা বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ই-মেইল বার্তায় কেবল স্কুলেই নয়, আগামী ১৩ ফেব্রুয়ারি ভারতীয় পার্লামেন্টে বিস্ফোরণ ঘটানো হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলো এই হুমকিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে এবং হুমকিদাতাদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...