Logo Logo

জামায়াতের নির্বাচনী জনসভায় বিএনপি'র শতাধিক নেতাকর্মীর যোগদান


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি বলেছেন, “একজন ভোটারের ভোটাধিকার রক্ষার জন্য যদি আমার জীবনও দিতে হয়, তবুও একটি ভোট নষ্ট হতে দেব না।”


বিজ্ঞাপন


রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে শেরপুরের নকলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নকলা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম সারোয়ারের সভাপতিত্বে এবং সেক্রেটারি শরিফুর রহমানের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জামায়াত মনোনীত নকলা পৌর মেয়র প্রার্থী ফারদিন হাসান হাসিব, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদাৎ হোসেন বিএসসি, পৌর জামায়াতের নায়েবে আমির আরিফ রব্বানীসহ ১১ দলীয় জোটের নকলা-নালিতাবাড়ী এলাকার নেতৃবৃন্দ।

গোলাম কিবরিয়া ভিপি বলেন, “আমি নকলা-নালিতাবাড়ীর প্রতিটি গ্রাম, প্রতিটি পথে-প্রান্তরে প্রায় এক বছর ধরে ঘুরে বেড়িয়েছি। উঠান বৈঠক, পথসভা কিংবা গ্রামে গেলেই দেখেছি—মা-বোনেরা রাস্তায় দাঁড়িয়ে আমাকে দেখার জন্য অপেক্ষা করতেন। আপনারাই এর সাক্ষী।”

তিনি আরও বলেন, “আমি আপনাদের কাছে নেতা হতে আসিনি, এসেছি সেবক হতে। শাসক হতে নয়, খাদেম হতে এসেছি। এই মাঠে কাজ করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি। নকলা ও নালিতাবাড়ীকে আমি কখনো আলাদা করে দেখিনি। আগামী ১২ তারিখ আপনারা দাঁড়িপাল্লার পক্ষে রায় দেবেন—এটাই আমার উদাত্ত আহ্বান।”

এর আগে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। নকলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই জনসভায় জামায়াতের পক্ষে বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়।

জনসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। পরে যোগদানকারীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...