Logo Logo

ড্রপ সাইট নিউজের এক্সক্লুসিভ রিপোর্ট

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, যেকোনো মুহূর্তে ইরানে মার্কিন হামলা!


Splash Image

মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জোরদার করেছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র উত্তজনা ও যুদ্ধের দামামার মধ্যে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ড্রপ সাইট নিউজ’। একাধিক সামরিক ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহান্তেই ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলার অনুমোদন দিতে পারেন। মার্কিন সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা মধ্যপ্রাচ্যে তাদের প্রধান মিত্র দেশগুলোর নেতৃত্বকে এই সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছেন।


বিজ্ঞাপন


প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার (১ ফেব্রুয়ারি) থেকেই ইরানে যুক্তরাষ্ট্র এই অভিযান শুরু করতে পারে। যুক্তরাষ্ট্রের সাবেক এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, এই সম্ভাব্য হামলার মূল লক্ষ্য ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ নয়, বরং দেশটিতে ‘শাসনব্যবস্থার পরিবর্তন’ (Regime Change) ঘটানো।

বর্তমানে আরব সরকারগুলোর পরামর্শক এবং ট্রাম্প প্রশাসনের অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে কর্মরত ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, পেন্টাগন ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে। তবে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ইরানি সরকারের ‘শিরশ্ছেদ’ করার ওপর, যার অর্থ হলো ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নেতৃত্ব ও সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া।

ট্রাম্প প্রশাসনের নীতিনির্ধারকদের বিশ্বাস, ইরানের শীর্ষ নেতৃত্বের ওপর সফল হামলা চালানো সম্ভব হলে দেশটির সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে এবং গণ-আন্দোলনের মুখে বর্তমান সরকারের পতন ঘটবে।

অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার বিষয়ে ট্রাম্পকে পূর্ণ উৎসাহ দিচ্ছেন বলে জানা গেছে। তিনি মার্কিন প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন যে, ইরানে একটি পশ্চিমাপন্থী ও বন্ধুভাবাপন্ন নতুন সরকার আনতে ইসরায়েল সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

দুইজন সিনিয়র আরব গোয়েন্দা কর্মকর্তা ড্রপ সাইট নিউজকে জানিয়েছেন, তারা তথ্য পেয়েছেন যে ইরানে মার্কিন হামলা এখন ‘যেকোনো মুহূর্তের’ ব্যাপার। এদিকে তেহরানও তাদের অবস্থান পরিষ্কার করেছে।

ইরান সরকার জানিয়েছে, তারা দেশকে রক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুত। যেকোনো ধরনের হামলাকে সরাসরি ‘যুদ্ধ’ হিসেবে গণ্য করে পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...